গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

ছাদেকুল ইসলাম রুবেল, প্রতিনিধি গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩৭) নামে এক রিকশা-ভ্যানচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জে-দিনাজপুর সড়কে কাইয়াগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদুল কাইয়াগঞ্জ গ্রামের আবুল কাশেমের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি ট্রাক কাইয়াগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মজিদুলের রিকশাভ্যানটিতে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মজিদুলের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ