বাগেরহাট

বাগেরহাটে মৎস্য আড়ৎ এ ভ্রাম্যমান আদালতের জরিমানা

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা ৪ টি মৎস্য আড়ৎতে বাটকারায় ওজনে কম ও প্রয়োজনীয় ব্যবসায়ী কাগজ পত্র না থাকায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

মেসার্স মেঘনা ফিস(খান আমজাদ হোসেন) ৩০ হাজার টাকা, অন্তরা মৎস্য ফিস (প্রদিপ দাশ) এর আড়ৎতে ২০ হাজার টাকা,শাপলা মৎস্য আড়ৎতে(এস এম সজিব ঝন্টু) ২০ হাজার টাকা,ঠান্ডা মাসুদ জুয়েল মৎস্য ভান্ডার (খোকন চন্দ্র বিশ্বাস) ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত,অভিযান পরিচালনা করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস,বিএসটি আই ইন্সপেক্টর রনজিৎ কুমার মল্লিক,এসময় সার্বিক সহযোগীততা করেন মডেল থানার এএস আই আনোয়ার হোসেন সহ পুলিশের একটি দল।

এই বিভাগের আরও সংবাদ