বাগেরহাট

মোরেলগঞ্জে বঙ্গবন্ধুর মুর‌্যালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সোমবার বেলা ৯টায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্ধসঢ়;-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, থানার ওসি মো. সাইদুর রহমান, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এই বিভাগের আরও সংবাদ

অপরদিকে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স চত্বরে মুক্তযোদ্ধারা জাতির পিতার মুর‌্যালে পুষ্পমাল্য অর্পণ করেন। যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সুবেদার (অব.) আব্দুল গফ্ধসঢ়;ফার, মুজিববাহিনী প্রধান ডা. মোসলেম উদ্দিন, সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিমসহ সকল ইউনিয়ন কমান্ডার ও মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন। বারইখালী যুবগোষ্টির আয়োজনে সাবেক মেম্বার মিজানুর রহমান বিপুর উদ্যোগে দোয়া ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। এ ছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, সরকারি বালিকা বিদ্যালয়, প্রেস ক্লাব, পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও কর্মকর্তারা মাল্যদান করেন। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলীগ পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।

এই বিভাগের আরও সংবাদ