রাজনীতি

আ.লীগে ছিলাম, আছি এবং থাকব : সোহেল তাজ

‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব’ বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা (শহীদ তাজউদ্দীন আহমদ) মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ।’

সোমবার (১৫ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এই বিভাগের আরও সংবাদ

তিনি বলেন, বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয় যখন ডাকবেন তখনই পাবেন। ১৫ আগস্টের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশের প্রতি যেই অবদান সেটি সঠিকভাবে তুলে ধরতে হবে। আমাদের সুন্দর বাংলাদেশ গড়তে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ তৈরি করতে হব।’

তাজউদ্দীন আরও বলেন, একটা দেশের উন্নতি, ভবিষ্যৎ সেই দেশের জনগণ তৈরি করে। আমি মনে করি, আমাদের সেই সোনার মানুষ, ভালো মানুষ তৈরি করতে এখনই উদ্যোগ নিতে হবে। শোকাহত এই দিনে আমাদের সবারই শপথ নেওয়া উচিত, নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

সোমবার সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানো শেষে বনানী কবরস্থান সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে বনানী কবরস্থানে ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র, ছাত্রলীগ সভাপতি, সোহেল তাজসহ সর্বস্তরের মানুষ বনানী কবরস্থানে শায়িত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।

এই বিভাগের আরও সংবাদ