সিলেট

মির্জা জাঙ্গালের মোহনা সুইটস্ এবং আদি মোহনলাল নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান

আজ  মির্জা জাঙ্গালের মোহনা সুইটস্ এবং আদি মোহনলাল নামক প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত এবং যথাযথ মোড়কজাতকরণ বিধি অনুসরণ না করে পরিবেশন ও বিক্রয়ের অপরাধে মোহনা সুইটস্ প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৩০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

গুণগত মান সনদ গ্রহণ ছাড়াই অবৈধ ভাবে বিএসটিআই স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করার অপরাধে আদি মোহনলাল প্রতিষ্ঠানকে ২৫,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ্ মাসুমা আহমেদ লুনা। অভিযানে বিএসটিআই, সিলেট এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

এই বিভাগের আরও সংবাদ