গাইবান্ধা

গোবন্দিগঞ্জে ২ দিন পর খাল থেকে মিলল নিখোঁজ ব্যক্তির মরদেহ

ছাদকেুল ইসলাম রুবলে,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর একটি খাল থেকে মোখলেছ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মশিউর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চাঁদভোবনা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোখলেছ মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রিকশা-ভ্যানচালক ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

এ ঘটনায় আটক মশিউর একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। নিহতের স্ত্রী বালিতন বেগম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোখলেছের কয়েকজন মুখচেনা বন্ধু তাকে ডেকে নিয়ে যান। সারারাত তিনি বাড়িতে না ফেরায় পরদিন তারা বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করেন।

তিনি আরও জানান, বুধবার (১০ আগস্ট) বিকেলে পাশের চাঁদভোবনা ব্রিজের কাছে খালের পাশে তার সেন্ডেল পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খালের পানিতে মোখলেছুরে গেঞ্জি ও লুঙ্গী পাওয়া যায়। এর পর বৃহস্পতিবার সকালে ওই খালের পানিতে মিজানুরের মরদেহ ভাঁসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মশিউর নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ