গাইবান্ধা
গাইবান্ধায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ আটক ১


গাইবান্ধা জেলা ডিবি পুলিশের ওসি মোখলেছুর রহমান এর দিকনির্দেশনায় ৭ আগষ্ট সন্ধায় এস আই গোলাম রাব্বানীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস টিম গাইবান্ধার পৌর সভার ৮ নং ওয়ার্ডের পূর্বপাড়ার সরদার পাড়া জামে মসজিদ এলাকা হইতে অভিযান পরিচালনা করে, ১২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোঃ শোয়েব হাসান সিয়াম কে হাতে নাতে আটক করে ডিবি পুলিশ।
মোঃ শোয়েব হাছান সিয়াম, পিতা মৃত সামছুল আলম সুরুজ, গ্রাম জোদ্দকরেসিং গাইবান্ধা সদর।
আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।





