খুলনা

শেখ সোহেল ও তার পরিবার সব সময় খুলনাবাসীর পাশে রয়েছে : কেসিসি মেয়র

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, শেখ সোহেল ও তার পরিবার সব সময় খুলনাবাসীর পাশে রয়েছে।

আগামীতেও খুলনাবাসীর যেকোন প্রয়োজনে পাশে থাকবে। তিনি অল্প সময়ের মধ্যে খুলনার যুব সমাজের হৃদয়ে স্থান করে নিয়েছেন। খুলনার যুব সমাজ আজ তারই নেতৃত্বে ঐক্যবন্ধ ও সুসংগঠিত। করোনা মহামারীর সময়ে যখন খুলনাবাসী চরম অক্সিজেন সংকটে দিশেহারা ঠিক তখনই তিনি মানবতার ফেরিওয়ালার মতো “শেখ সোহেল অক্সিজেন ব্যাংক” প্রতিষ্ঠা করেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নিয়ে নিরিবিচ্ছিন্ন সেবা প্রদান করেন। তিনি মানবিক এ যুব নেতার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ আশা ব্যক্ত করেন।

এই বিভাগের আরও সংবাদ

৬ আগষ্ট শনিবার বাদ আসর বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক এবং শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের প্রতিষ্ঠাতা শেখ সোহেল এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগরীর শেখ সোহেল অক্সিজেন ব্যাংকে আয়োজিত দোয়া পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জেলা পরিষদের প্যানেল প্রশাসক ও শেখ সোহেল অক্সিজেন ব্যাংকের সমন্বয়কারী চৌধুরী রায়হান ফরিদের সভাপতিত্বে ও নগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ জামাল উদ্দিন বাচ্চু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, শেখ ফারুক হাসান হিটলু, হাফেজ মো. শামিম, মো. মফিদুল ইসলাম টুটুল, অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, অসিত বরণ বিশ্বাস, কাউন্সিলর গাউসুল আযম, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, এস এম আকিল উদ্দিন, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ মো. আবু হানিফ, এ্যাড. শাহজাহান কচি, মীর বরকত আলী, শেখ শাহাজালাল হোসেন সুজন, এম এম আজিজুর রহমান রাসেল, মো. পারভেজ হাওলাদার , মো. ইমরান হোসেন, ড. সাঈদুর রহমান, মুন্সি নাহিদুজ্জামান নাহিদ, মোতালেব মিয়া, দেব দুলাল বাড়ৈ বাপ্পি, কাজী কামাল হোসেন, মো. শওকত হোসেন, দেবব্রত চক্রবর্তী দেবু, মশিউর রহমান সুমন, শেখ মো. দাউদ আলী, মো. কামরুজ্জামান ইমরান, মো. কামরুল ইসলাম, শেখ রায়হান উদ্দিন, মাসুম উর রশিদ, মো. ইউসুফ আলী মন্টু, মো. সিরাজুল ইসমলাম, মিঠু দে, মোজাহার হোসেন মোজো, জাহিদ হোসেন, মাহমুদুল ইসলাম সুজন, মাহমুদুর রহমান রাজেশ, ইমরানুল হক চৌধুরী হিমু, মো. পিয়াল হাসান, মাহমুদ লিটন, শংকর কুন্ডু, আবু দাউদ রনি, আবু সাঈদ, সরদার আসাদুল ইসলাম সানিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শেখ সোহেলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মো. রফিকুল ইসলাম।

এই বিভাগের আরও সংবাদ