রাজনীতি

শিশুপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ

দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ। ৫ ডিসেম্বর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আমেলার মাসিক বৈঠকে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানান নগর নেতৃবৃন্দ।

বৈঠকে সভাপতির বক্তব্যে নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে এমনিতেই জনজীবন দূর্বিষহ হয়ে উঠেছে। এরই মাঝে দফায় দফায় শিশুপণ্যের মূল্য বৃদ্ধিতে পিতা-মাতা হিমসিম খাচ্ছে। বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের উদাসীনতা ও অক্ষমতার কারনেই শিশুপণ্য কিনতে চড়া দাম গুনতে হচ্ছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সমূহের মূল্য।

এই বিভাগের আরও সংবাদ

বৈঠকের সঞ্চালক নগর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম বলেন, দেশের সর্বত্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি অস্থিতিশীল হাট-বাজার।

তথ্য মতে, আমদানি করা শিশুপণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। শিশুপণ্যের দাম বাড়ার ফলে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মা–বাবারা। সরকার ও সংশ্লিষ্টদের উচিৎ অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের লাগাম টেনে ধরা। সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করতে হবে।

বৈঠকে নগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক মুন্সি বায়েজিদ হোসেন, দফতর সম্পাদক মুফতী নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাষক ডাক্তার মুজিবুর রহমান, সহকারী অর্থ সম্পাদক এবিএম রাকিবুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত আলী হাওলাদার সহ নগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ