মোংলা বন্দরে নোঙ্গর করেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ “এম ভি কামিল্লা”


সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ মোংলা বন্দরে নোঙ্গর করেছে রাশিয়ান পণ্যবাহী জাহাজ রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক মাস ১০ দিন পর । সোমবার (১ আগষ্ট) বিকেল ৪ টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী” এম ভি কামিল্লা” জাহাজটি নোঙর করে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা এ তথ্য নিশ্চিত করে বলেন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বিকেলে জাহাজটি মোংলা বন্দরে এসেছে।
যুদ্ধ সে দেশের আভ্যন্তরীণ বিষয়। আমদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশি দেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসে এসব পণ্য। তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য কিছুদিন বিরতি থাকলেও রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক ভাল তাই এখন থেকে নিয়মিতভাবে রাশিয়ান জাহাজে করে পণ্য আসবে বলেও চেয়ারম্যান জানান।





