শেখ সোহেল’র সুস্থতা কামনায় তন্দ্রা’র উদ্যোগে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত


মেহেদী হাসান, খুলনা প্রতিনিধিঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র বাংলাদেশ আাওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মানবিক জননেতা শেখ সোহেল এর আশু রোগ মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে কোরআন খতম ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও খুলনা মহানগর যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন-আহবায়ক নাসরিন ইসলাম তন্দ্রার উদ্যোগে নগরীর বয়রাস্ত ফাউন্ডেশনের কার্যালয়ে হাফেজ ছাত্রদের দ্বারা কোরআন তেলয়াতের মাধ্যমে কোরআন খতম ও আসরের নামাজের পরে শেখ সোহেল এর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রেখা খানম, মাহবুবা আক্তার সুমি, লাভলি হোসেন, আরফিন রুমি, বিলকিস খানম, সাহেলা সিদ্দিকা রিতু, লাকি আক্তার প্রমুখ। কোরআন খতম ও দোয়া পরিচালনায় হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।





