বাগেরহাট

বাগেরহাটে গাছের সাথে বাসের ধাক্কা: নিহত ২, আহত ১৫

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের ফকিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় খুলনা-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরও সংবাদ

দূর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের বলে জানা গেছে। পরিবহনটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। নিহত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন ঘটনা স্থল পরিদর্শন করে বলেন,যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুইজন নিহত হন। নিহতদের মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম, ঠিকানা জানা যায়নি। আমরা নিহতদের পরিচয় জানার চেষ্টা করছি।

এই বিভাগের আরও সংবাদ