গাইবান্ধা

গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী রাশিদুল ইসলামকে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

২৪ জুলাই রবিবার রাত সাড়ে ৯টায় থানা চারমাথায় বনফুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে এএসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে। রাশিদুল উপজেলার শিবপুর উপজেলার মালঞ্চা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

জানা যায়, রাশিদুল একসময় খুলনায় গাড়ি চালাত। তখন একটি হত্যা মামলায় তাকে জড়িয়ে খুলনার (ডুমুর) থানায় জিআর ৭৬/১৬ মামলা দায়ের হয়। ওই মামলায় রাশিদুলকে ৩ বছরের সাজা ঘোষণা করে বিজ্ঞ আদালত। রায় প্রকাশের পূর্বেই সে সৌদি আরবে পাড়ি জমায়। সেখানে ৬ বছর অবস্থানের পর সম্প্রতি দেশে ফেরে। পেশায় ড্রাইভার হওয়ায় গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়নের একটি বাস চালাত।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ৯টার দিকে থানা চারমাথার বনফুল হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ