ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জুয়েলার্সে এসোসিয়েশনের মানববন্ধন কর্মসূচি সম্পন্ন

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ভালুকর প্রদীপ জুয়েলার্সে ডাকাতি ও হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলকশাস্তি ও নিরাপত্তার দাবিতে বাংলাদেশ জুয়েলার্সে এসোসিয়েশন ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের পক্ষ থেকে মানববন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।

রবিবার (২৪ জুলাই) সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এরপর তারা উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থান করেন।

উল্লেখ, বুধবার রাত ৯ টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় চার থেকে পাঁচ জনের একটি সঙ্ঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে ডুকে দোকান মালিক অধীর কর্মকার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫০ ভরি সোনা লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় দোকান মালিকের মাথায় আঘাত করে এবং বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গফরগাঁওয়ের দিকে চলে যায়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক সুমন বণিক সহ সকল সদস্যবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ