গাইবান্ধা

হারিয়ে যাওয়া শিশুকে ফেসবুকে দেথে খুজে তার পরিবারের কাছে হস্তান্তর

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্ধরঞ্জে হারিয়ে যাওয়া নাবালক শিশু মোঃ- মিনারুল ইসলাম(৮) পিতা- মোঃ নুর ইসলাম মাতা- মোছাঃ মিনরা বেগম সাং : বড়ুয়ার হাট, থানা- সুন্দরগঞ্জ জেলা- গাইবান্ধা কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটি গতকাল গাইবান্ধা সদর থানার হেফাজতে থাকাকালীন EBF ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মাসুম পারভেজ ফেসবুকে পোষ্ট দেখতে পায়। পরবর্তী তে উল্লেখিত পোষ্টে এস,আই শাহাবুদ্দীন এর ব্যাবহৃত নাম্বারে আপডেট তথ্য নিয়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ১ ঘন্টার ভিতরে পরিবারের সন্ধান পায় এবং পরিবারে খবর দেয়।

এই বিভাগের আরও সংবাদ

পরে স্থানীয় চৌকিদার সূর্য সহ বাচ্চাটির অভিভাবক গাইবান্ধা সদর থানায় এসে আইন অনুযায়ী এস আই শাহাবুদ্দীন পরিবারের কাছে হস্তান্তর করেন।

সাংবাদিক পারভেজ এ পর্যন্ত কয়েকটি অসহায় হারানো ব্যাক্তিকে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

বাচ্চাটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে এলিট রক্তদান ফাউন্ডেশন এবং প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক পারভেজ কে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন গাইবান্ধা সদর থানার কর্মকর্তা এস আই শাহাবুদ্দীন ও এলিট রক্তদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোকলেছুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ