বাগেরহাট

মোংলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলায় গলায় ফাঁস দিয়ে কুলসুম বেগম (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামে শুক্রবার (১৫ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

কুলসুম একই গ্রামের আঃ রফ এর মেয়ে। পরিবারের সবার অজান্তে কানাইনগর বাবার বাড়িতে আড়ার (চৌকাঠ) সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয় নিহতের মা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

এই বিভাগের আরও সংবাদ

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তদন্তের পর আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ