ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ ইসহাক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বাস ও এক মাহিন্দ্র চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, ঈদ সামনে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাস, মাহিন্দ্রা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিন বাস চালকে ১১হাজার ও এক মাহিন্দ্রা চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এরই মাঝে বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের অভিযানে ৫ বাস ও ১ মাহিন্দ্রা চালকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ