গাইবান্ধা

সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম মিয়া (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বামনজল মহল্লায় এ ঘটনা ঘটে। এঘটনায় মৃত্যু আব্দুর রহিম ওই মহল্লার আনারুল ইসলামের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে সুপারি গাছ কাটতে যান আব্দুর রহিম। সুপারি গাছটি কাটার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় আহত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা অফিসার ইনচার্জ (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুপারি গাছ গিয়ে আব্দুর রহিম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ