মাগুরা

মাগুরার শত্রুজিৎপুরে উপকারভোগীদের মাঝে ভিজিএফের চাল বিতরণ

মতিন রহমান, মাগুরা: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (ভিজিএফ) চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার মাগুরার শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপকারভোগীদের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানায় ইউপি চেয়ারম্যান মওলানা মুফতি ওসমান গণি।

চাল বিতরণের এসময় উক্ত পরিষদের চেয়ারম্যান সহ সাধারণ সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় কয়েকজন উপকারভোগী ব্যক্তিরা জানান ঈদের আগে তারা এই চাল পেয়ে অনেক খুশি হয়েছেন। এজন্য তারা সরকার ও চেয়ারম্যান কে ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ

চাল বিতরণের বিষয়ে শত্রুজিৎপুর ইউপি চেয়ারম্যান মওলানা মুফতি ওসমান গণি জানান, তার ইউনিয়নে মোট ২৮৯৩ জন উপকারভোগীকে এই চাল দেওয়া হয়। বুধ ও বৃহস্পতিবার ৯টি ওয়ার্ডে দুই দিনব্যাপি তার ইউনিয়নে এই চাল বিতরণের কাজ করা হয়। এসময় তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।

এই বিভাগের আরও সংবাদ