গাইবান্ধা

সুন্দরগঞ্জে নদীতে গোসল করতে গিযে বৃদ্ধের মৃত্যু

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর শাখা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রইছ উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুন) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এঘটনা ঘটে। মৃত রইছ উদ্দিন ওই গ্রামের মৃত মলেয়া শেখের ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

স্থানীয়রা জানায়, রইছ উদ্দিন তার বাড়ির পাশের ওই শাখা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় তিনি পানিতে ডুব দিয়ে আর ভেসে উঠেন নি। পরে বাড়ি না ফেরার কারণে পরিবারের লোকজন তার খোঁজে নদীতে গিয়ে ভাসমান লাশ দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করেন।

বেলকা ইউপি চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহীম খলিলুল্যাহ পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের আরও সংবাদ