খুলনা

কেএমপি’র অভিযানে ১১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) সপ্নীল জাহান সাথী(৩০), পিতা-মৃত: জামাল উদ্দিন বুলু, সাং-১৯/৫ মুসলমানপাড়া ক্রস রোড, থানা-খুলনা; ২) মোঃ বাবুল হোসেন@মেহেদী হাসান@বাবু (৪০),পিতা-মৃত: জয়নুল আবেদীন, সাং-ইতনা পারলঙ্কার চর, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, এ/পি সাং-ফুলবাড়িগেট মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক, থানা-খানজাহান আলী এবং ৩) মোঃ সাইফুল হাওলাদার(২৮), পিতা-মোঃ খলিল হাওলাদার, সাং-রোড নং-২৭ দারুল মোকারম মাদ্রাসা রোড, থানা-খালিশপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে১১০৯ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

প্রসঙ্গত , খুলনা মহানগর ডিবি পুলিশ কর্তৃক গ্রেফতারকৃত আসামী মোঃ বাবুল হোসেন ওরফে মেহেদী হাসান ওরফে বাবু(৪০) এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরো ৮ টি মাদক মামলা রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, সিটি এসবি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোহাম্মদ আনোয়ার হোসেন ৫ জুলাই মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।

এই বিভাগের আরও সংবাদ