গাইবান্ধা

গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পর্শে এক যুবকের মৃত্যু্

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর(দিলালপুর)গ্রামে বিদ্যুৎ স্পর্শে রাশেদুল ইসলাম(২৮)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

গত রোববার সকাল সাড়ে ১০টার সময় রাশেদুল তার পুকুরে পানি সেচার জন্য মটরের বিদ্যুৎ লাইনের তাড় লাগানোর কাজ করছিল,এ সময় এ বিদ্যুৎ স্পর্শ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও সংবাদ

নিহত রাশেদুল ইসলাম গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুর(দিলালপুর)গ্রামের আব্দুল হাই এর ছেলে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রাশেদুল ইসলাম অত্যান্ত নম্র ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান।হাস্যজ্জল সাদামাটা জীবন যাপন করতেন। পেশায় কৃষি ও মৎস্য চাষে জড়িত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ