ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও কৃতি শিক্ষার্থীদেরর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলম, ঈশ্বরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানগণ উপস্থিত ছিলেন

এই বিভাগের আরও সংবাদ