বাগেরহাট

বাগেরহাটে ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সুব্রত ঢালী সুব্র, স্টাফ রিপোর্টারঃ- বাগেরহাটের ফকিরহাটে ৫শ কৃষকের মাঝে আমন ধানের উফশী জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

২০২১-২২ অর্থবছরে খারিফ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে উপজেলার ৯টি ইউনিয়নে ৫শ জন কৃষকের মাঝে ২ হাজার ৫০০ কেজি বীজ, ৫ হাজার কেজি ডিএমপি ও ৫ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ