গাইবান্ধা

পলাশবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে এক ডাকাত আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-জনতার পাকড়াওয়ে দুর্ধর্ষ ডাকাত আবু তালেব ওরফে ভুন্ডুলকে (৩০) গ্রেফতার করেছে থানা পুলিশ।

এসময় চার ডাকাত পলায়নের সময় ডাকাতের ছুরিকাঘাতে ইটভাটার নৈশ্য প্রহরী রুবেল মিয়া (৪৮) আহত হয়।থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের হাতিরচামড়ারতল নামকস্থানে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এই বিভাগের আরও সংবাদ

গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে এসআই মিজানুর রহমান মিজান, এসআই মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এবং জনতাসহ ডাকাতদলকে পাকড়াও করে। ওইসময় চার ডাকাত পলায়নের সময় ডাকাতের ছুরিকাঘাতে ইটভাটার নৈশ্য প্রহরী রুবেল আহত হয় এবং দুর্ষর্ষ ডাকাত ভুন্ডুলকে আটক করে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ