গাইবান্ধা

পুকুরের পাশ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ধারাইকান্দি গ্রামে বাড়ীর পাশে পুকুর পাড়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ।

আজ ২০জুন সোমবার সকালে যুবকের মরদেহ ঝুলতে দেখতে পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিয়েছে স্থানীয়রা।ঐ যুবকের নাম মেনারুল সে ধারাইকান্দী গ্রামের আফসার আলী আম্পুর ছেলে।

এই বিভাগের আরও সংবাদ

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।এবিষয়টি নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন।তিনি বলেন, এবিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ