বাগেরহাট

বাগেরহাটে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার উদ্বোধন

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুন) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কবুতর উড়িয়ে প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনার শুভ উদ্বোধন করেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ শাহীনুজ্জামান, বাগেরহাট পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক লিজেন শাহ নাইম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা শুমারী সম্বন্নয়কারী সুশান্ত কুমার মহন্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ

প্রথম ডিজিটাল জনশুমারী ও গৃহগণনায় জেলায় ৩ হাজার ৭৬৮ জন্য তথ্য সংগ্রকারী, ৬৬৬ জন সুপারভাইজার, ৩৫ জন জোনাল অফিসার, ৩৫ জন আইটি সুপারভাইজার ও ৮জন উপজেলা শুমারী সম্বন্নয়কারী কাজ করছেন বলেও জানান সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ