বাগেরহাট

বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ইন্দুরকানীতে দোয়া

পিরোজপুর প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় পিরোজপুরের ইন্দুরকানীতে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফাইজুল কবির তালুকদার এর সভাপতিত্তে ও সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ন সম্পাদক এইচ এম ফরিদ আহমেদ, প্রচার সম্পাদক আলমগীর কবীর মান্নু, দপ্তর সম্পাদক মোস্তান হাফিজ, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম শহিদ, আহবায়ক আল আমিন হোসেন, যুগ্ন আহবায়ক সায়মুন আহম্মেদ, উপজেলা জাসাস দলের আহবায়ক রাজু হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ

এসম বক্তারা সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার আহবান জানান। এবং দলের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও সংবাদ