বাগেরহাট

বাগেরহাটে পারিবারিক কলহের জেরে যুবকের আত্নহত্যা

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৩ জুন) সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর কাইনমারি এলাকায় এ ঘটনা ঘটে। সে মৃতঃ আঃ মালেক শেখ’র পুত্র শরীফ শেখ (২৫)। পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে শরীফ আত্মহত্যা করেছে। এর আগে এদের মধ্যে পারিবারিক কলহ হলে সমাধান করা হয়। নিহত শরীফ’র ৯ মাস বয়সি একটি পুত্র সন্তান রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, নিহত শরীফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ