জাতীয়

বার্ষিক প্রতিবেদন নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০২০ ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন সংস্থাটির চেয়ারম্যান মঈনুদ্দীন আবদুল্লাহ।

রোববার (২০ মার্চ) সন্ধ্যায় দুদক চেয়ারম্যান ছাড়াও সংস্থাটির কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক ও সচিব মাহবুব হোসেন বঙ্গভবনে যাবেন। তারা কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন দুটি হস্তান্তর করবেন।

দুদকের জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চত করেছে। দুদক সূত্রে জানা গেছে, এবারের প্রতিবেদনে দুর্নীতির ৩২টি উৎস চিহ্নিত করা হয়েছে। এসব চিহ্নিত দুর্নীতি প্রতিরোধে চারটি খাতে ২৪টি সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ