রাজশাহী

পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

ইসমাইল হোসেন পোরশা : উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

গতকাল শনিবার বিকেল ৫টায় সারাইগাছি স্কুল মাঠে পোরশা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সিনিয়র সহ-সভাপতি জনাব মোতাহার হোসেন সুফি শাহ্ সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ
প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্য রাখেন (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) ৪৬ নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান,
তিনি বলেন
সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম প্রধান বক্তা, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন বাবু, সম্মানিত সদস্য তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সঞ্চালনায় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিল জাবেদ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ছয় ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।
শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান।

এই বিভাগের আরও সংবাদ