সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত


সিনিয়র রিপোর্টার :সিলেট জেলা পুলিশকে পবিত্র ঈদ-উল-আজহার আনন্দে শামিল করতে পুলিশ সুপারের বাসভবনে
গত ২৯ মে শুক্রবার সন্ধ্যায় আয়োজন করা হয় ঈদ পুনর্মিলনী ২০২৬।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট-০৬ এর সংসদ সদস্য জনাব এমরান আহমদ চৌধুরী , মিফতা সিদ্দিকী সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি, কেন্দ্রীয় কমিটি।
উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার জনাব মো: মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ও সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ারুল হক, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম । সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার অতিথিদের সাথে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার প্রত্যাশা করেন।



