দেশজুড়ে

মাগুরার শত্রুজিৎপুর কলেজে সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মতিন রহমান, মাগুরা : মাগুরা সদরের শত্রুজিৎপুর কলেজে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১২মার্চ) সকালে কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু, দেশ ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা হয়। এছাড়াও শিক্ষার্থীরা বিভিন্ন গান ও কবিতা আবৃতি করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট সঞ্জিত কুমার বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা স্বরজিৎ কুমার দে, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোহম্মদ সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আলমগীর কবির।

এই বিভাগের আরও সংবাদ