দেশজুড়ে

ঝালকাঠিতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জেলা ছাত্রদলের আয়জনে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। ৬ মার্চ রবিবার সকাল ১০টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম সর্ব সাধারণের ক্রয় ক্ষমতার নাগালে রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ঝালকাঠি জেলা ছাত্রদল।

এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, তৌহিদ হোসেন সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক, হাসিব ঝালকাঠি সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক, হাদিস সদস্যসচিব ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল, মুবিনুল ইসলাম সদস্যসচিব উপজেলা ছাত্রদল সহ উপস্থিত ছিলেন ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা অনতিবিলম্বে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি সহ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান।

এই বিভাগের আরও সংবাদ