গাইবান্ধা

পলাশবাড়ীতে জামায়াত নেতার মৃত্যু

পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌর রুকন ও অফিস সহকারী সামিউল ইসলাম( ৩০) আর নেই( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি ৩০ মে শনিবার ভোর ৪:০০ টায় রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউতে অসুস্থ জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রংপুর ডক্টরস ক্লিনিকে আইসিইউ এর দায়িত্ব প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ফাতেমা আকতার প্রীতি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর ও শ্বাস প্রশ্বাসে গুরুতর অসুস্থ ছামিউল আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা যান।

মরহুমের জানাযার নামাজ বাদ যোহর তার নিজ বাস ভবনে অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করা হয়েছে।

মরহুম ছামিউল পলাশবাড়ী পৌর শহরের সিধন গ্রামের মৃত আকবার আলীর ছেলে।

মৃত্যুকালে তিনি মা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আবুল কাওছার মো নজরুল ইসলাম লেবু মাওলানা, উপজেলা জামায়াত আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সেক্রেটারি মাও সাখাওয়াত হোসেন,পৌর জামায়াত আমির মাওলানা ইয়াহিয়া, সেক্রেটারি আইনুল হকসহ উপজেলা, পৌর জামায়াত এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ