দিনাজপুর

হিলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত।

হিলি প্রতিনিধি : কোরআন তেলাওয়াত ও দোয়া খায়ের এর মধ্যদিয়ে দিনাজপুরে হিলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহদৎ বার্ষিকী পালিত।

হাকিমপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ শনিবার দুপুর ২ টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যলয়ে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপত্বিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে দলীয় কার্যালয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

পরে পথচারী ভ্যানচালক ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করে নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সাধারণ সম্পাদক নাজমুল হক, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম রাজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, সহ অনেকে।

এই বিভাগের আরও সংবাদ