রাজনীতি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শনিবার বিএনপির সমাবেশ

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। প্রথম পর্যায়ে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকায় এই সমাবেশ হবে।এরপর পর্যায়ক্রমে বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি হবে। ১৫ মার্চ শেষ হবে কর্মসূচি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ কথা জানান। তিনি জানান, ঢাকা উত্তর মহানগর এবং দক্ষিণ মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও সংবাদ

দ্রব্যমূল্য কমাতে এবং উপজেলা পর্যায় পর্যাপ্ত টিসিবির পণ্য সরবরাহের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সমাবেশ সফল করতে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থককে আহ্বান জানিয়েছে বিএনপি। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। এর আগে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচির ঘোষণা দেন।

এই বিভাগের আরও সংবাদ