সিরাজগঞ্জ

ভদ্রঘাট ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম মিঠু

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুবুল আলম মিঠুর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর ঈদগাহ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় তাঁর নাম ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ

ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির আলহাজ্ব মাওলানা মো. শাহিনুর আলমের। তবে সাংগঠনিক বিশেষ কাজ থাকায় তিনি সভায় উপস্থিত হতে পারেননি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব হাফেজ মাওলানা মো. ইউসুফ আলী, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ (অব.) মো. আতাউর রহমান এবং ১ নং ভদ্রঘাট ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল মজিদ।

সভায় সভাপতিত্ব করেন ভদ্রঘাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. তাইজুল ইসলাম।

সাধারণ সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়নে দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাহবুবুল আলম মিঠুর নাম ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও সংবাদ