দেশজুড়ে

শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপ চালকসহ আহত ২

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় পিকআপের চালকসহ ২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের পুরাতন ফেরিঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পিকআপের (ঢাকা মেট্রো ন-১১ ৬০৪৮) চালক মজনু শেখ (৩২) ও ডিএম বাসের (ঢাকা মেট্রো ব-১৪ ৬৫৭৮) হেল্পার মো. জনি (৩৫) আহত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভিাগের চিকিৎসক ডাঃ জুবায়ের বাসের হেল্পার জনিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পিকআপের যাত্রী ফাতেমা বেগম (২৮) বলেন, গোপালগঞ্জ থেকে তিনি বাসাবাড়ির আসবাবপত্র নিয়ে ঢাকা যাচ্ছিল। শ্রীনগরের পুরাতন ফেরিঘাটে আসলে পিছন থেকে বাসটি সজরে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। এ সময় আমার ড্রাইভারসহ বাসের হেল্পার আহত হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, সংঘর্ষের কারণে ঘটনাস্থলে বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। আমরা আগুন নির্বাপণ করতে সক্ষম হই। হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ বলেন, বাসটি নিয়ন্ত্রণ হাড়িয়ে পিকআপের পিছনে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। ২ জন আহত হয়েছে। ডিএম বাসের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও সংবাদ