ফরচুন বরিশালের টানা ৬ষ্ঠ জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল


নাছরুল্লাহ আল কাফী:: বিপিএল এ ফরচুন বরিশালের টানা ৬ষ্ঠ জয়ে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে খেলোয়ার ও ক্রিকেট প্রেমীরা। এ উপলক্ষে শনিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টায় শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ক্রিকেট একাডেমীর আয়োজনে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুমের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস রোডে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাইম, রিদয়, আহাদুজ্জামান অমি, দ্বীপ, মৃদুল, সাকিব, সিজান, লাবিব, নয়ন, মাহি, মিশান, সাবিদ, ইশাদ, রিদয়, রিফাত, আলভী. রিয়াদ, শাওন, তানভীরসহ বিভিন্ন বয়সের ক্রিকট প্রেমী উৎসুক জনতা।
উল্লেখ্য, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১২৮ রান তুলতে সক্ষম হয়েছে তারা। জবাবে ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।



