রাজনীতি

বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক আব্দুল আওয়ালের স্ত্রী’র ইন্তিকালে নগর উত্তরের গভীর শোক প্রকাশ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারী ও নীলক্ষেত বাকুশাহ্ মার্কেট কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল আওয়ালের স্ত্রী গত ১৬ নভেম্বর দিবাগত রাতে ভারতের ব্যাঙ্গালোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবাণী:
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম।

আজ এক শোক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন; মরহুমা একজন দীনদার ও আবেদা ছিলেন। দীর্ঘ দিন ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকাবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার জিন্দেগী শেষ করে চিরস্থায়ী জগতে পাড়ি জমিয়েছেন।

আমরা মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ওশুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ মরহুমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মর্যাদা দান করেন।

এই বিভাগের আরও সংবাদ