রাজনীতি

খালেদাকে আনতে হাসপাতালে পুত্রবধূ শর্মিলা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ গুলশানের বাসভবন ‘ফিরোজায়’ ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে আনতে হাসপাতালে গেছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান। রোববার (৭ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

দলীয় সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি কিছুটা সুস্থতা বোধ করায় তাকে বাসায় নেওয়া হচ্ছে।

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২৫ অক্টোবর খালেদা জিয়ার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। এরপর তার বায়োপসি পরীক্ষা করা হয়। এ বিষয়ে স্বচ্ছ ধারণা পাওয়ার জন্য তা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পাঠানো হয়।

এর আগে গত এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়।

গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন তিনি। এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান।

এই বিভাগের আরও সংবাদ