ঘাটাইল পৌরসভায় আ’লীগের প্রার্থী ভিপি শহীদের মনোনয়ন পত্র দাখিল


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনিত মেয়র প্রার্থী শহীদুজ্জামান খান (ভিপি শহীদ) মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি আজ সোমবার দুপুরে দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডাঃ কামরুল হাসান খান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, যুগ্ম আহবায়ক ও সংগ্রামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া, যুগ্ম আহবায়ক ইনঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান হেস্টিংস প্রমূখ।
এ ছাড়াও আ’লীগ, যুবলীগ উল্লেখ্য যে, ঘোষিত তফসিল অনুযায়ী ঘাটাইল পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২ নভেম্বর, মানোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ নভেম্বর, ভোট গ্রহণ অুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।



