শ্রীনগরে ইউনিয়ন পরিষদের প্রার্থীদের সাথে মতবিনিময় সভা


আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব প্রার্থীদের সাথে আচারণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধার অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, মুন্সীগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহম্মেদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীগণ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।



