পাঞ্জাবের বিপক্ষে ব্যাটিংয়ে ব্যাঙ্গালুরু

আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।
প্লে-অফের টিকিট পাওয়ার জন্য ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ পাঞ্জাবের কাছে। তারা এখন পর্যন্ত ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। অন্যদিকে সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে কোহলির ব্যাঙ্গালুরু।
সম্পর্কিত খবর
গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নিজেদের একাদশে তিন পরিবর্তন এনেছে পাঞ্জাব। বাদ দেয়া হয়েছে ফাবিয়ান অ্যালেন, দীপক হুদা ও নাথান এলিসকে। তাদের জায়গায় এসেছেন হারপ্রিত ব্রার, সরফরাজ খান ও ময়সেস হেনরিকস। অর্থাৎ আজ তিন বিদেশি নিয়ে খেলবে পাঞ্জাব।
অন্যদিকে সুবিধাজনক অবস্থানে থাকা ব্যাঙ্গালুরু অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ
বিরাট কোহলি, দেবদূত পাড্ডিকাল, শ্রীকর ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, শাহবাজ নাদিম, ড্যান ক্রিশ্চিয়ান, জর্জ গার্টন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।
পাঞ্জাব কিংস একাদশ
লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, শাহরুখ খান, হারপ্রিত ব্রার, সরফরাজ খান, ময়সেস হেনরিকস, মোহাম্মদ শামি, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং।





