খেলাধুলা

বিসিবি নির্বাচনের তারিখ ঘোষণা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভোট গ্রহণের তারিখও জানানো হয়েছে। আগামী অক্টোবরের ছয় তারিখ ভোট প্রদানের দিন নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বিসিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরণ করা একটি বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

তফসিলে উল্লেখ করা হয় তিন ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে হবে এই নির্বাচন। এতে বলা হয়, বুধবার (২১ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে। বিকেলে হবে শুনানি। একই দিন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

এই বিভাগের আরও সংবাদ

২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর দিনভর মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ দুপুর দুইটা। একই দিন পোস্টাল ও ই-ব্যালট প্রেরণ করা হবে।

ছয় অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই দিন প্রাথমিক তালিকা প্রকাশ। পর দিন সাত অক্টোবর বিকেল তিনটায় প্রকাশ হবে চূড়ান্ত ফল। এর আগে নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয় আগেই।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অব বাংলাদেশের (আইসিএবি) সাবেক প্রেসিডেন্ট এম ফরহাদ হোসেন করবেন। কমিশনে বাকি চার সদস্য- সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ ওমর ফারুক, বিসিবি’র আইনি পরামর্শক মুদ্দাসির হোসেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ একরামুল হক ও বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এই বিভাগের আরও সংবাদ