খেলাধুলা

আজ মাঠে নামছে সাকিবের কলকাতা

পয়েন্ট টেবিলে অবস্থান তলানির দিক থেকে দুই নম্বরে। সাত ম্যাচ খেলে দুই জয়ে পয়েন্ট মাত্র চার। প্লে অফের উঠার রাস্তা কঠিন হলেও সম্ভাবনা ফিকে হয়ে যায়নি কলকাতা নাইট রাইডার্সের। তাই দল নিয়ে দারুণ আশাবাদী সাকিব আল হাসান।

করোনার কারণে চার মাসের বিরতি শেষে গতকাল থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের অবশিষ্ট অংশের খেলা। আজ আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে সাকিবের কলকাতা।

এই বিভাগের আরও সংবাদ

মাঠে নামার আগে অনুশীলনের সময় সাকিব বলেন, ‘কয়েক দিন পরই (আজ) প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।’

ব্যাঙ্গালোরের বিপক্ষে সাকিবের খেলার সম্ভাবনা ফিফটি-ফিফটি। প্রথম অংশের সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলে খুব একটা সুবিধা করতে পারেননি। ৩৮ রানের সঙ্গে নিয়েছেন মাত্র ২ উইকেট। ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথম লিগের ম্যাচে ২৬ রান করে বল হাতে উইকেট শূন্য ছিলেন তিনি। তবে সম্প্রতি বাংলাদেশের হয়ে সাকিব অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ শেষ করেছেন ছন্দে থেকে। এই পারফরম্যান্সের জোরে টিকেও যেতে পারেন একাদশে।

তবে সুনীল নারাইনও খুব একটা পিছিয়ে নেই। সিপিএল খেলে সরাসরি আইপিএলে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান এই স্পিনার। আগের মতো ফরমে না থাকলেও এখনো নিজেকে একাদশে রাখার মতো পারফরম করে যাচ্ছেন তিনি।

এই বিভাগের আরও সংবাদ