ঈশ্বরদীতে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন পাবনা জেলা নেতৃবৃন্দের সঙ্গে ঈশ্বরদী উপজেলা কমিটির বৈঠক


মামুনুর রহমান,পাবনা: ঈশ্বরদী উপজেলা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পাবনা জেলা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন নেতৃবৃন্দের বৈঠক, এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা অনুষ্ঠানে প্রাধান্য পায় বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে করণীয়, মাক্স ব্যবহার, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, ও দূরত্ব বজায় রাখা, আরো আলোচনা হয় দারিদ্রতা দূরীকরণ, বাল্যবিবাহ, ফেসবুক অপব্যবহার, মাদককে না বলুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ মিজানুর রহমান সুমন, পাবনা জেলা সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম রানা, সহ-সাধারণ সম্পাদক মোঃ রঞ্জু শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসিবুল হাসান খোকন, ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি মোছাঃ নাদিরা শেখ হেনা, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম নিক্কন, সদস্য মোঃ কামরুল হাসান, মাহমুদুল হাসান উজ্জ্বল, আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।



