দেশজুড়ে

খুলনার ৫ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : খুলনার ৫ টি হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। ২২ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ২৩ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন, বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং সোনাডাঙ্গার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তিরা হলেন – সাতক্ষীরা জেলার তালা উপজেলার মফিজুর রহমান (৫২) ও গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার আব্দুল মজিদ (৮০)।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। যার মধ্যে রেড জোনে ৪১ জন, ইয়োলো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর বয়রা কলেজ রোডের মোঃ ফজলুর রহমান (৭৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নগরীর টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২) নামের একজন রোগীর মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ