বাগেরহাট

মোংলা-ঘোষিয়াখালী নৌ চ্যালেলের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

সুমন,স্টাফ রিপোর্টারঃ মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙ্গন কবলিত উপকূলীয় রমজাইপুর এলাকা পরিদর্শন করলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শনিবার (২৮ নভেম্বর) সকালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের তীরে ভাঙ্গন রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙ্গন রোধে ও গ্রাম সুরক্ষায় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা জরুরী। এখানের ভাঙ্গনটা সোজা বা খাড়া, ফলে ভাঙ্গন প্রতিরোধ করা সহজ হচ্ছে না। নদীর বাঁকগুলো সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে।

এই বিভাগের আরও সংবাদ

বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙ্গন অব্যাহত রয়েছে। এ ভাঙ্গন রোধেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে এই পরিদর্শন। পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে, তাদেরকে নিয়ে ভাঙ্গন রোধের যৌক্তিক সমাধানে যেতে হবে।এখানকার মানুষগুলো ভাঙ্গনের শিকার, তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে। দিনশেষে এই মানুষগুলো বেকার হচ্ছে। তারা উদবাস্তুুতে পরিণত হচ্ছে। ভাঙ্গন রোধে তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।

এসময়ে, বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিরাজ মোল্লা, বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী (রায়েন্দা) মোঃ হুময়ায়ন কবির ও বাগেরহাটের উপ-সহকারী প্রকৌশলী (ভূটিয়ামারী) হোসনেয়ারা জামিল সুমানা উপস্থিত ছিলেন।

পরে ওই এলাকায় ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের সকলের সাথে কথা বলেন, তাদের কথা শোনেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এই বিভাগের আরও সংবাদ